বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৭ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রোহিঙ্গাদের জন্য এল যুক্তরাষ্ট্রের ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১৭ হাজার মেট্রিক টন গুরুত্বপূর্ণ খাদ্যসহায়তা চলতি সপ্তাহে চট্টগ্রামে পৌঁছেছে।

আজ (২ এপ্রিল) বুধবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, মার্কিন কৃষকদের উৎপাদিত এসব খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জরুরি প্রয়োজনে পৌঁছে দেওয়া হবে।

বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে তারা অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের পদক্ষেপ নিতে উৎসাহিত করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর