শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বক্স অফিসে ‘সিকান্দার’র দাপট ফিকে হয়ে গেল!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৬:৪২

অনেক আশা জাগিয়ে এক বছর পর এই ঈদে সিনেমা নিয়ে ফিরেছেন বলিউড ভাইজান। কিন্তু এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি তার অভিনীত ‘সিকান্দার’।

মুক্তির মাত্র চারদিনের মাথায় ‘সিকান্দার’ সিনেমার আয় ১০ কোটিও টপকাতে পারেনি।

মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতেই বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল ‘সিকান্দার’! সাচনিল্কের তরফে জানা গেছে, চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। আর এই অঙ্কের সঙ্গেই ভাইজানের এই বহু অপেক্ষিত সিনেমাটির মোট আয় পৌঁছে গেছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।

ঈদের ঠিক আগের দিন রোববার (৩০ মার্চ) বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্বেও এই সিনেমা সালমানের বাকি সিনেমার মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ২৬ কোটি রুপির ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা।

কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমেছে।

এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর