বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফের রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৬:৫০

বলিউড তারকা রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন। এই প্রেম, এই বিরহ ও তিক্ত সম্পর্কের কথা বলিউডে জনপ্রিয়।

রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে কীভাবে মানসিক যন্ত্রণা ঘিরে ধরেছিল দীপিকাকে, তাও সবাই জানে। রণবীর এরপর আলিয়ার প্রেমে পড়লেন।

বিয়েও করলেন। অন্যদিকে, রণবীর সিংকে বিয়ে করলেন দীপিকা। দুজনেই সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন। তবে হঠাৎই বলিউডের হাওয়ায় নতুন খবর। রণবীর ও দীপিকা নাকি আবার ঘনিষ্ঠ! আর এর সবটা জানেন আলিয়া! এমনকী, আলিয়ার চোখের সামনেই সব ঘটছে!

‘তামাশা’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে ওই দুই তারকার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। বিশেষত রণবীরের প্রতি দীপিকার প্রেম নাকি বার বার ফুটে উঠেছে এই ছবিতে।

তার পরে অবশ্য পানি গড়িয়ে গিয়েছে অনেক দূর। দুজনই এখন যে যার সংসারে সুখী। তবে এর মধ্যেই নাকি ফের ঘনিষ্ঠ হবেন দীপিকা-রণবীর।

সঞ্জয় লীলা বানসালি ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকাকেই। ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

অতিথি শিল্পী হিসেবে এ ছবিতে অভিনয় করছেন দীপিকা। তবে রণবীরের সঙ্গে নাকি তার রয়েছে অতি ঘনিষ্ঠ একটি সাহসী দৃশ্য। সেই দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে। সেন্সর বোর্ড থেকেও তাই এই ছবি ‘এ’ সংশাপত্র পাবে বলে জানা যাচ্ছে।

এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে দীপিকা বা তার সহযোগী দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখন সই করেননি বলেই জানা যাচ্ছে।

‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর