বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে মারধর করার অভিযোগ 

মোসলেউদ্দিন (ইমরান), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৮:৪০

ফরিদপুরের ভাঙ্গায় জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জহুরা বেগম(৪৫) নামে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে ননদ জামাইয়ের বিরুদ্ধে।   

শনিবার(৫ এপ্রিল) সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।  

আহত জহুরা বেগম ওই এলাকার ফিরোজ মোল্লার স্ত্রী। এসময় ওই গৃহবধূর ছেলে জহুরুল মোল্লা(১৭) তার মাকে বাঁচাতে এসে আহত হয়। 

ভুক্তভোগী গৃহবধূ জহুরা বেগম বলেন, আমার ননদের জামাই আজাদ মোল্লার সাথে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। সেই বিরোধের সূত্র ধরে মাঝেমধ্যেই তারা আমাদের গালাগালি করে। সেই সূত্র ধরে আজ সকালে আমার ননদের জামাই আজাদ মোল্লা ও তার ছেলে সাজ্জাদ মোল্লা, সাকিব মোল্লা, রাকিব মোল্লা আমার উপর অতর্কিত আক্রমন করে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এসময় আমার ছেলে আমাকে বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে জখম করে। 

এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, এঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর