বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চমেক বার্ন ইউনিটের কাজ এগিয়ে নিতে ৯৩ কোটি টাকা বরাদ্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৬

চীনের অনুদানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। দগ্ধ মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের কাজ এগিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৯৩ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানা গেছে। মোট বরাদ্দের মধ্যে চীনা অনুদান ৬৭ কোটি ৬৬ লাখ টাকা এবং সরকারি অর্থায়ন মাত্র ২৫ কোটি ৫০ লাখ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন গোয়াছিবাগান এলাকায় ২৮৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে হাসপাতালটি। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০৫ কোটি টাকা এবং চীনা অনুদান ১৭৯ কোটি ৮৩ লাখ টাকা।

চীন সরকারের সম্পূর্ণ অনুদান ও সহায়তায় চমেক হাসপাতালে ১৫০ শয্যার বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপিত হবে। বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য প্রয়োজনীয় সব ধরনের মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র চীন সরকার অনুদান সহায়তা হিসেবে দেবে।

নির্মিতব্য বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে একটি বহিঃবিভাগ, একটি আন্তঃবিভাগ, একটি জরুরি বিভাগ, ১০টি আইসিইউ বেড, পুরুষদের জন্য ১০টি এইচডিইউ বেড, নারীদের জন্য ১০টি এইচডিইউ বেড এবং শিশুদের জন্য পাঁচটি এইচডিইউ বেড থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর