শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৩:২৩

নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে মূলধন সহায়তা পাবে শুধুমাত্র স্টার্টআপ কোম্পানিগুলো। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান গভর্নর।

চারদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী দিনে “Empowering Innovation Connecting Opportunity” শিরোনামের সেশনে দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।

মূল প্রবন্ধে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় উদ্যোক্তা তানভীর আলী বলেন, “বাংলাদেশের তরুণ জনসংখ্যা বিশাল সম্ভাবনার উৎস। দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে স্টার্টআপের চাহিদা বাড়ছে, যদিও এখনো এই খাতে বিনিয়োগ তুলনামূলকভাবে কম।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে সরকারি প্রক্রিয়ার জটিলতা। ট্রেড লাইসেন্স নবায়নসহ অনেক লালফিতার বাধায় ভোগান্তির শিকার হন উদ্যোক্তারা।”

বিডার চেয়ারম্যান বলেন, “দেশে উদ্ভাবনী শক্তির অভাব নেই, কিন্তু তহবিলের অভাবে অনেক তরুণই তাদের উদ্যোগ শুরু করতে পারেন না। এই সমস্যা সমাধানে এই বিশেষ তহবিল সহায়ক হবে।”

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা। প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।

সভার আয়োজকরা জানান, ৪০ দেশের ৫০০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরিয়ে দেখানো হবে বলে জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর