শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১৩:১৪

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি চক্র। ১০ এপ্রিল শুরু থেকে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সে জন্য সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর