শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঢাকার সঙ্গে প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় মস্কো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১১:৫১

বাংলাদেশ ও রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। উভয়পক্ষ দুই দেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক সংকল্প ব্যক্ত করেছে। গত মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ঢাকার রুশ দূতাবাস এসব জানায়।

রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেক্সান্ডার ফোমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। রাশিয়া ও বাংলাদেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক সংকল্প ব্যক্ত করেছে। বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আইএসপিআর জানায়, সরকারি সফরে গত রবিবার রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ ছাড়া কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি। সফর শেষে সেনাপ্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন।

রাশিয়ায় সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল গত মঙ্গলবার মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

আইএসপিআর জানায়, রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪তম প্রিওব্রাজেনস্কি ইনডিপেসডিসট কমান্ড্যান্ট রেজিমেন্টের সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর