বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫, ১৮:৩৩

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

আজ সোমবার এ উপলক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীরা কুলা-চালন, শখের হাঁড়ি, কলসি ও তালপাখা হাতে নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে নির্মিত ফটোফ্রেমের সামনে ছবি উঠিয়ে আনন্দ উদযাপন করা হয়।

এ সময় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে দই, চিড়া, মুড়ি, রসগোল্লা, সাজ-বাতাসা, গজা, নকুলদানা ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও উৎসবের অংশ হিসেবে ক্যাম্পাসে আলপনা করা হয়।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, 'পহেলা বৈশাখ বাঙালিদের কাছে অনেক বেশি আনন্দের। এবারের বৈশাখ আরো বেশি আনন্দের। কারণ আমরা ফ্যাসিস্ট মুক্ত সময়ে, ফ্যাসিস্ট মুক্ত সমাজে এই উদযাপন করতে পারছি। একই সাথে একটা কষ্টের জায়গাও রয়েছে। কেননা আমরা যখন নববর্ষ বরণ করছি, তখন ফিলিস্তিনের মানুষ নিষ্ঠুরভাবে গণহত্যার শিকার হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি।'

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা
উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর