বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুবিতে ভর্তিচ্ছুদের পাশে আঞ্চলিক সংগঠনগুলো

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৮:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও সহায়তার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিট এবং 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর কার্যক্রম দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব, দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ, নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ, বরিশাল ডিবিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোশিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, চট্রগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ সহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন।

বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গত রাতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসনের ব্যবস্থা করেছে সংগঠনগুলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর