শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১১:২৯

তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক দুটি আয়োজনে যোগ দিতে রওনা হয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, আগামীকাল ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন প্রধান বিচারপতি। তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ সিম্পোজিয়ামটি। গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট এই আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান।

এরপর ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদান করবেন তিনি।

প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর