বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৯

রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার (২৬ এপ্রিল) রোমে ইউনুসের হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়, বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিন বাংলাদেশের সঙ্গে উরুগুয়ের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান, যাতে উভয় অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত হয়।

অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেতকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘তিন শূন্য’ বিশ্ব—শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য কার্বন নিঃসরণ—গঠনের অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিনকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর