শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, দ্রুত রান বাড়ছে জিম্বাবুয়ের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫, ১৫:২৬

ধীরগতির শুরুর পর বিদায় নিলেন দুই ওপেনার। এই ধাক্কা সামলে প্রতিরোধ গড়েছেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস।

দ্রুত রান বাড়াচ্ছেন তারা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫৪ রান।

ট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নিজের অভিষেক ম্যাচে বল করতে নেমে প্রথম উইকেটটি তুলে নেন তানিজিম। তার অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক টাইমিং করতে পারেননি ব্রায়ান বেনেট। ব্যাটে লেগে বল তালুবন্দি হয় জাকের আলির। ৩৩ বলে ফেরেন ২১ রান করে জিম্বাবুয়ে ওপেনার।

আরেক ওপেনার বেন কারেন চেষ্টা করে প্রতিরোধ গড়ার। কিন্তু তাইজুল তা হতে দেননি। তার বল কারেনের ব্যাটের কানায় লেগে চলে যায় স্টাম্পে। নিক ওয়েলচের সঙ্গে ভাঙে ৩১ রানের জুটি। কারেন ফেরেন ৫০ বলে ২১ রান করে। দুই ওপেনারের বিদায়ের পর জুটি গড়েন ওয়েলচ ও উইলিয়ামস। ১০৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন ওয়েলচ। ১১৪ বল লাগে উইলিয়ামসের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর