শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পাহেলগামে হামলার পর

বয়কটের মধ্যেও বাদশার প্রশংসায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১২:১৯

ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামে হামলার পর ফাওয়াদ খান এবং হানিয়া আমিরসহ বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতাকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যে অনেক পাকিস্তানি সেলিব্রিটিকে বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তবে বিতর্কের মধ্যেও ঘনিষ্ঠ বন্ধু বাদশার সমর্থনে পিছিয়ে নেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া।

বাদশা ও হানিয়া আমিরের মধ্যে ঘনিষ্ঠতা অনেক দিনের। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুজনকে একে অপরকে নিয়ে উল্লাস করতেও দেখা যায়। এবার, ইনস্টাগ্রামে বাদশার আসন্ন গানের প্রশংসা করলেন হানিয়া। ইনস্টাগ্রাম স্টোরিজে গানের টিজার শেয়ারও করেছেন হানিয়া।

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাদশার প্রেমচর্চা তুঙ্গে বেশ কিছুদিন ধরেই। যদিও এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হানিয়া তার খুব ভালো বন্ধু।

এদিকে, ভারতের কাশ্মিরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানি সেলিব্রিটিরা। পাকিস্তানের খ্যাতনামা অভিনেতা, গায়ক এবং অন্যান্য সেলিব্রিটিরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং এ ধরনের সহিংসতার নিন্দাও করেছেন। ফাওয়াদ খান, যিনি ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, পাহেলগামে ঘটে যাওয়া এই ভয়াবহ আক্রমণ শুনে আমি গভীরভাবে দুঃখিত। আর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির শোক প্রকাশ করে বলেছেন, যেখানেই হোক না কেন, একটি ট্র্যাজেডি আমাদের সবার জন্য ট্র্যাজেডি। যে মানুষগুলোর জীবন এভাবে চলে গেল, তাদের জন্য খুব দুঃখ প্রকাশ করছি। এছাড়া গায়িকা আনুরাল খালিদ এবং ফারহান সাঈদসহ আরো অনেক পাকিস্তানি সেলিব্রিটি শোক প্রকাশ করেছে এবং এ ধরনের সহিংসতাকে কোনো ভাবেই সমর্থন না করার কথা জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর