বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৫, ১০:৩৬

বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায় জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের সনদ হস্তান্তর করেছেন।

সূত্রমতে, বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে। যেকোনো অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক পরিবেশন বরিশালের সনাতন ধর্মাবলম্বীদের বহু পুরোনো সংস্কৃতি। এটাকে তারা শেষ পাত বলে থাকে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া জিআই পণ্যের নিবন্ধন পাওয়ায় জাতীয়-আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যা দক্ষিণাঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর