শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তামিমের অনুরোধ

ক্রিকেট না বোঝা লোক যেন বোর্ডে না আসে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৬:৪৭

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বেশি আলোচনায় থাক ক্রিকেট। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তাই মনে করেন, বিসিবির যারা পরিচালক হবেন তাদের অবশ্যই ক্রিকেটের বেসিক জানা থাকতে হবে।

শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন দেশসেরা ওপেনার।

তামিম বলেন, ‘জেলা-বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম। আমি ছোট হয়ে আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো—যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, ১২টা জেলা থেকে হোক কিংবা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াজ আছে, যাদের একটা স্বপ্ন আছে, আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, এটাই অনুরোধ করবো তাদেরকে সিলেক্ট করা হোক। কারণ অতীতে আমরা অনেকবারই দেখেছি যখন, যারা জেলা বা বিভাগ থেকে আসেন, তখন তারা জেলা-বিভাগের থাকেন, ঠিক যখন তারা ক্রিকেট বোর্ডের পরিচালক হন, তখন তারা বোর্ডের পরিচালক হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তামিম বলেন, ‘এখনো অনেক জেলা-বিভাগে আছে যেখানে স্ট্যান্ডার্ড মান বজায় রেখে একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস। অবশ্যই ফুটবল সবচেয়ে বড় খেলা। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসকে (ক্রিকেট) এভাবে যদি আমরা ট্রিট করি...। এই জেলা বিভাগ থেকে কিন্তু পরিচালক হচ্ছেন, এখান থেকেই পলিসি মেনটেইন করছেন। কিন্তু তাঁরা যদি তাঁদের জেলা বিভাগের জন্য কাজই না করে, তাহলে আমার মনে হয় এ ধরনের লোক দরকার নেই ক্রিকেট বোর্ডে আসার। তাই আমি বলব, যোগ্য লোকদের নির্বাচন করতে হবে।’

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি সব সময় যেটা অনুভব করি, যেটা প্রতিনিধিত্ব করার চেষ্টা করি, আমি যেটা সঠিক মনে করি ওই বিষয়ে কথা বলতে পছন্দ করি। যেহেতু আমি ক্রিকেটেরই লোক, ক্রিকেট নিয়েই কথা বলি। আমরা যেকোনো খেলায় ম্যাচ শেষে ফলটা নিয়ে কথা বলি। বাংলাদেশ জিতলো, হারলো, খারাপ খেললো, ভালো খেললো—আমরা সব সময় এই জিনিসটা নিয়ে ভাবি। প্রত্যেকটা জেতা-হারা, ভালো খেলা, খারাপ খেলার সঙ্গে অনেক কিছু জড়িত থাকে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর