বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ‘উচ্ছ্বসিত’ উপ-প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১১:১৪

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে। যাদের মধ্যে অন্যতম স্বাস্থ্য সেবা নিয়ে গঠিত সংস্কার কমিশন। সেই কমিশন আজ (৫ মে) তাদের প্রতিবেদন জমা দেবে। যা নিয়ে আশায় বুক বাঁধছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

সোমবার (৫ মে) আজাদ মজুমদার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তার আশার কথা জানান। সেই সঙ্গে ধারণা দেন ঠিক কী কী প্রস্তাব আসতে যাচ্ছে স্বাস্থ্য সেবা সংস্কার কমিশনের প্রস্তাবে।

উপ-প্রেস সচিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্বাস্থ্য সেবা নিয়ে গঠিত সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দেবে। এটা খুবই প্রত্যাশিত যে তারা এমন কিছু সুপারিশ করবেন যা বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য সেবা খাতে মৌলিক কিছু পরিবর্তন আসবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবেন।’

স্বাস্থ্য সেবা সংস্কার কমিশনের প্রতিবেদনে কেমন সুপারিশ থাকছে তা জানিয়ে তিনি লিখেছেন, ‘যতদূর জেনেছি, এমন একটা সুপারিশ তারা করতে যাচ্ছেন যাতে বলা আছে, ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘এটা বাস্তবায়ন করা গেলে ডাক্তারদের সময় বাঁচবে, এক্ষেত্রে ঘুষ, উপহার লেনদেন অনেকটাই কমে আসবে এবং কোম্পানিকে খুশি করতে অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধ হবে।’

আজাদ মজুমদার আরও লিখেছেন, ‘প্রেসক্রিপশনে যদি ওষুধের জেনেরিক নাম লিখতে বাধ্য করা যায় সেটাও হবে একটা বড় সংস্কার। আশা করছি, কমিশনের রিপোর্টে এই বিষয়েও একটা দিক-নির্দেশনা থাকবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর