শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রেমিকাকে অনুসরণ করছে না বিজয়, দুশ্চিন্তায় রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৩:৪৬

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকাকে আর অনুসরণ করছেন না তাঁর প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই তারকার অনুরাগীরা। হঠাৎ এমন কী হলো যে প্রেম ভেঙে খানখান! প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে।

বিষয়টি নিয়ে রাশমিকা যে দুশ্চিন্তায় আছেন, তার আভাস পাওয়া গেছে ঘনিষ্ঠজনের কাছে। ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজার জানিয়েছে, রোববার সকালে আচমকা সংবাদমাধ্যমের চোখ যায় বিজয় দেবরকোন্ডার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তারা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

এমনকি নতুন বছরের শুরুতেও দেবরকোন্ডা সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানেও বিজয় ও রাশমিকার দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সেসবই কি তা হলে মিথ্যা? এ প্রশ্নই এখন অনেকের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর