বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘বেবি বাম্প’ নিয়েই মেট গালায় হাঁটলেন কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৬:২৬

অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম সন্তানের মা হতে চলেছেন এ অভিনেত্রী। আর অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হলেন তিনি। নিজের লুক আর ফ্যাশন দিয়ে মুগ্ধ করলেন দর্শকদের।

স্টাইল স্টেটমেন্টের জন্য বলিউডে বেশ সুনাম রয়েছে কিয়ারা আদভানির। তার লুক ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে মেট গালার মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এদিন কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি।

কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তা।

মেট গালায় কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল। যা অভিনেত্রীর গ্ল্যামারকে বাড়িয়েছে বহুগুন।

মেট গালায় হাঁটার পর তাঁর স্বপ্নপূরণ হয়েছে জানিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দর ভাবে পোশাকটি তৈরি করেছেন।’

ভারতীয় তারকাদের মধ্যে এবার কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন এ অভিনেতা।

এ ছাড়াও মেট গালায় সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

২০২৩ সালে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিয়ারা। গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই নায়িকা। তাই এবার মেট গালার কার্পেটে অন্তঃসত্ত্বা কিয়ারার দিকে যে সবার নজর থাকবে, তা বলাই বাহুল্য। আর বেবি বাম্পে নিজেকে নতুন আঙ্গিকে সাজিয়ে দর্শকদের মুগ্ধও করলেন কিয়ারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর