বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্র উপদেষ্টা

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৭:০৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‌‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। সীমান্ত এলাকায় ভীতির কোন কারণ নাই। এখানে কোন ধরনের সমস্যা নাই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন।’

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কর্তন উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যখন আমাদের সাড়ে ৭ কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষি জমির সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন লোকসংখ্যা ১৮ কোটি, কিন্তু কৃষি জমি কমে গেছে। উন্নত জাত এবং কৃষি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো।’

তিনি বলেন, ‘কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় আর কৃষকদের উৎপাদন খরচ যেন কমনো যায়, সেই ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে, দুর্নীতি কমাতে হবে। কৃষি জমি যাতে কমে না যায় সেজন্য নতুনভাবে আইন করা হবে। ভূমি ব্যবহার নীতিমালা, কৃষি জমি সুরক্ষা আইন করা হবে কিছুদিনের মধ্যেই।’

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকদের সঙ্গে ধান কাটেন। তিনি বলেন, কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর