শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেস সচিব

বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৭:১২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড. ইউনূসের লক্ষ্য হচ্ছে, কীভাবে দেশে বিনিয়োগ বাড়ানো যায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়। তিনি বাংলাদেশকে একটি গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলতে চান, যাতে প্রবাসে কাজ করতে যাওয়া মানুষজন নিজ দেশে থেকেই আয় করতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. আশিক চৌধুরী।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ড. ইউনূস ২০০৭-০৮ সাল থেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে চিন্তা-ভাবনা করে আসছেন। তিনি বলেন, নয় মাস ধরে ড. ইউনূসকে কাছ থেকে দেখে বুঝেছি-উনার মতো প্রো-বিজনেস হেড অব গভর্নমেন্ট আমরা আগে দেখিনি। দাভোসে তিনি একদিনে ২৩টি মিটিং করেছেন, নিউইয়র্কে চারদিনে করেছেন ৫১টি মিটিং-সবই দেশের জন্য বিনিয়োগ আনতে।

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূসের সঙ্গে বৈঠক করা বহু বিদেশি বিনিয়োগকারী বলেছেন, বন্দরের সক্ষমতা না বাড়ালে বড় বিনিয়োগ আসবে না। তাই বন্দরের উন্নয়নই এখন অগ্রাধিকার। অনেকে আশঙ্কা করছেন, বিদেশি অপারেটর এলে চাকরি হারাবে; বরং বাস্তবতা হলো চাকরি ১০ গুণ বাড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর