শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১১:৩৩

চট্টগ্রাম মহানগরীতে চলমান ডেভিল হান্ট অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- জয় দাস (১৯), মো. জাহিদ হাসান (২০), আফতাহি রহমান ফারহান (২১), নাদিমুল হক (২০), তামিম মাহামুদ (১৯), মাইজ উদ্দিন সিদ্দীকি আকিল (১৯), মো. আরমান (১৯), ইফসান (১৯), ফজলে রাব্বি মৃদুল (১৯), ইমরান হোসেন ইমন (১৯), মো. নয়ন (২০) ও সৈকত দাস (২০)।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যান সংলগ্ন ফিনলে স্কয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবদ্ধভাবে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে শক্তি প্রর্দশন করার অভিযোগ রয়েছে। এসময় আরো ৩০ থেকে ৩৫ জন পালিয়ে যায়। তাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর