বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিসিসিআইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করে টেস্টকে বিদায় জানালেন কোহলি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৪:০২

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বেশ কয়েকদিন আগেই বিসিসিআইকে জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভাবতে বলা হয়েছিল তাকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার।

সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ইনস্টগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। 

বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন, ১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। 

তিনি আরও লিখেছেন, সাদা পোষাকে খেলার মধ্যে কিছু গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।

ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি।  ৩০টি সেঞ্চুরি ও অর্ধশতক রয়েছে ৩১টি। 

কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তাই এই দুই তারকাকে ছাড়ায় ইংল্যান্ড সফরে জেতে হবে ভারতকে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত-কোহলি। সে হিসেবে দুজনই এখন আর কেবল ওয়ানডে তথা একদিনের ক্রিকেট খেলবেন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর