শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রেড কার্পেটের পোশাক বদলাতে বাধ্য হলেন হ্যালি বেরি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১২:৩৩

এ বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রেস কনফারেন্সে হ্যালি বেরি জানিয়েছেন, নতুন রেড কার্পেট নিয়মের কারণে তাকে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলাতে হয়েছে। উৎসব শুরুর ঠিক আগে আয়োজকেরা ঘোষণা দিয়েছেন যে, এবার থেকে রেড কার্পেটে নগ্নতা এবং অতিরিক্ত আকারের পোশাক, যেমন লম্বা ট্রেন যুক্ত গাউন, নিষিদ্ধ।

বেরি বলেন “আমি গুপ্তার এক অসাধারণ পোশাক পরার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটার ট্রেন এত বড় যে নিয়ম লঙ্ঘন হয়ে যেত। আমি নিয়ম ভাঙতে চাই না। নগ্নতা নিষিদ্ধ করাটাও সম্ভবত এক ভালো নিয়ম।


কেন এই পরিবর্তন?
১২ মে, সোমবার আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়—নতুন নিয়মগুলো উৎসবের সাংগঠনিক কাঠামো ও ফরাসি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়:
“এই বছর, কান উৎসবের চার্টারে কিছু নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা অনেকদিন ধরেই প্রচলিত ছিল। উদ্দেশ্য সরাসরি পোশাক নিয়ন্ত্রণ নয়, বরং পুরোপুরি নগ্নতা নিষিদ্ধ করা এবং এমন পোশাক রোধ করা যা অন্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।”

উৎসব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বসে পড়া বা রুমে প্রবেশের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এমন পোশাক পরা অতিথিদের প্রবেশে বাধা দেওয়ার অধিকার রাখে কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর