শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কানে গিয়ে কটাক্ষের শিকার উর্বশী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৪:৪৯

ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বসেছে কানের ৭৮তম আসর। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। তাদেরই একজনকে কানের প্রথম দিন দেখা গেছে রেড কার্পেটে। তবে নিজের লুক দিয়ে ফ্যাশনপ্রেমীদের মন জয় করতে পারেননি সেই ভারতীয় অভিনেত্রী।

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রুপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল। হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।

কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটছে সমালোচনা। কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করে শুনছেন কটাক্ষ।

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এআই’ বলে বিদ্রুপও করেন। বেশিরভাগ ফ্যাশনপ্রেমী যে পছন্দ করতে পারছেন না উর্বশীর এই সাজসজ্জা, তা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন।

এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আলিয়া ভাটের অংশ নেওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না। কাশ্মীরে হামলার পর ভারতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা মাথায় রেখে কানে যাওয়া বাতিল করেছেন তিনি।

তবে বরাবরের মতো কানে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এমনটাই আশা তার অনুরাগীদের। এছাড়া জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর