বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মিশর যেতে হলে এখন থেকে শর্ত মানতে হবে বাংলাদেশীদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৮:০৯

মিশরে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে দেশটির সরকার। সম্প্রতি ঢাকাস্থ ইজিপ্ট এয়ারের এক পরিপত্রে জানানো হয়, এখন থেকে মিশর ভ্রমণের জন্য ‘ওকে টু বোর্ড’ এ অন-অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না ও ইজিপ্ট এয়ার কোনো যাত্রীকে বোর্ডিং অনুমতি দেবে না। তবে শর্ত সাপেক্ষে ভিসা দিবে দেশটি।

২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে এক বছরের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা দিয়েছিল মিশর। তার মেয়াদ শেষ হওয়ার আগেই ফের দুই বছরের জন্য চুক্তি নবায়ন করে মিশর। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৪ মে থেকে সরাসরি কায়রো-ঢাকা-কায়রো ইজিপ্ট এয়ার ফ্লাইট চালু করা হয়। বাংলাদেশ থেকে মিশরে ঘুরতে ও অন্যান্য প্রয়োজনে আসার সুবিধার্থে ওকে-টু বোর্ড অন অ্যারাইভাল চালু করে দেশটির সরকার, যা দিয়ে স্বল্প সময়ের মধ্যে সিলেক্টে যার মধ্যে দিয়ে কয়েকটি এয়ারলাইন্স প্রদত্ত ‘ওকে টু বোর্ড’ নিয়ে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে মিশরে প্রবেশ করতে পারতেন বাংলাদেশিরা।

কিন্তু এই ভিসার সুবিধা নিয়ে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে শত শত নিরীহ চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীকে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে মিশরে এনে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। এ অবস্থায় মিশরে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে দেশটি।

সাম্প্রতিক ঢাকাস্থ ইজিপ্ট এয়ার এক পরিপত্রে জানায়, এখন থেকে মিশর ভ্রমণের জন্য ‘ওকে টু বোর্ড’ এ অন-অ্যারাইভাল ভিসা আর গ্রহণ যোগ্য হবে না। এমনকি ইজিপ্ট এয়ার কোনো যাত্রীকে বোর্ডিং অনুমতি দেবে না।

তবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে পাঠানো পরিপত্র অনুযায়ী শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসার চুক্তিটি বলবৎ থাকবে। বলা হয়েছিল, মিশরের যে কোনো বন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে, সাধারণ পাসপোর্টধারীদের পাসপোর্টে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেনভুক্ত ইউরোপীয় দেশের বৈধ ও ব্যবহৃত ভিসা কিংবা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

তাই, এখন থেকে মিশর ভ্রমণ করতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিদের ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে স্টিকার ভিসা নিয়ে প্রবেশ করতে হবে দেশটিতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর