বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শীর্ষে বাগদাদ

ভয়াবহ বায়ুদূষণে পঞ্চম ঢাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১০:৩৬

ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ইরাকের রাজধানী বাগদাদ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ১০৯২ যেখানে ৩০১-এর বেশি স্কোর মানেই ‘ঝুঁকিপূর্ণ’ পরিবেশ।

এমন ভয়াবহ স্কোরের মাধ্যমে বাগদাদ উঠে এসেছে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে।

এদিকে সকাল পৌনে ৯টায় প্রকাশিত আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৩, যা একে বিশ্বে পঞ্চম দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে শহরের বাতাসে এই বস্তুকণার পরিমাণ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের তুলনায় প্রায় ১৫ গুণ বেশি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

একই দিনে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ছিল ৫৭১, যা বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে নিয়ে গেছে। এর পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭৩)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর