বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কান-এ না যেতে পেরে যা বললেন উরফি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৩:০৭

ব্যতিক্রমী পোশাক আর সাহসী স্টাইলের জন্য আলোচনায় কেন্দ্রেই থাকেন উরফি জাভেদ। তবে, গত কিছুদিন ধরে তাকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল না। কোনও নতুন ছবি বা ভিডিও পোস্ট করেননি। অবশেষে নিজেই জানালেন কারণ— বড় স্বপ্নভঙ্গ নায়িকার। সবটা জানালেন সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে উরফি লেখেন, আমি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, কারণ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার ব্যবসা চলছে না, অনেক চেষ্টা করেও সব জায়গা থেকে শুধু ‘না’ শুনতে হয়েছে।

কান ফেস্টিভালে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে তার। পোস্টে উরফি আরও জানান, তিনি এবছর ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভালে অংশ হতে চলেছিলেন। ইন্ডি ওয়াইল্ড নামে একটি সংস্থার তরফ থেকে আমন্ত্রণও পেয়েছিলেন। তিনি বেশ কিছু ‘ক্রেজি আউটফিট’ তৈরি করছিলেন ফেস্টিভালের জন্য। কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা বাতিল হয়ে যায়। ফলে কান যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এবং তার পুরো টিম হতাশ হয়ে পড়ে।

সবটা সামনে এনে উরফি লেখেন, আমি জানি, অনেকেই হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো অনেক ‘না’ শুনছেন। কিন্তু এটাই শেষ না। প্রত্যেকটা রিজেকশনের পর আসে একটা নতুন সুযোগ। আমি থামব না, আপনাদেরও থামা উচিত না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর