বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাঁপাচ্ছে তাণ্ডবের টিজার, একদিনেই এক কোটি ভিউ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৬:১৮

একের পর এক রেকর্ড করেই চলেছেন মেগাস্টার শাকিব খান। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ দিয়ে কাঁপিয়েছেন বক্স অফিস। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার।

আর প্রকাশের পর থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেছে এটি। গড়েছে অনন্য রেকর্ড।

রায়হান রাফীর পরিচালনায় শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘তাণ্ডব’-এর ট্রেলার মুক্তির পর মাত্র একদিনেই এটি ১ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি নতুন মাইলফলক। সিনেমাটির নির্মাতা রায়হান রাফী সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

একটি স্ট্যাটাসের মাধ্যমে তাণ্ডবের টিজারের এই দারুণ সাফল্য তুলে ধরেছেন রাফী। লিখেছেন, ‘তাণ্ডব ফোরকাস্ট সব রেকর্ড ভেঙে দিচ্ছে। মাত্র একদিনেই মোট ভিউ ১ কোটিরও বেশি!’

রাফির এ পোস্টে মন্তব্যের ঝড় দেখা গেছে ভক্তদেরল টিজার যে তাদের মাত করেছে সেটা বুঝিয়ে দিচ্ছেন নিজেদের মন্তব্য দিয়েই। কেউ লিখেছেন, ‘তাণ্ডব আসছে কাঁপাতে।

খেলা হবে ঈদে।’ কেউ বা লিখেছেন, ‘শাকিব খানের জন্য বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে, নয়তো কেউ দেখে না বাংলাদেশের সিনেমা!’ কারো মন্তব্য, ‘নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে তান্ডব দিয়ে।’

রবিবার (১৮ মে) সকালে টিজারটি প্রকাশ করা হয়। টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন।

যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না পর্দায় ‘তাণ্ডব’ দেখার। টিজারের এই উন্মাদনা প্রমাণ করে, এবার সিনেমাহলেও রেকর্ড করতে যাচ্ছে শাকিবের তাণ্ডব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর