শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জামিন পেলেন নুসরাত, যা বললেন তার আইনজীবী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৫:২৫

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। আজ (২০ মে) মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

নুসরাত ফারিয়ার জামিন প্রসঙ্গে আইনজীবী ফারান মো. আরাফ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আদালত ন্যায়বিচার করেছে। দেশের এক নিরপরাধ ব্যক্তি, যে দেশেই ছিলেন না, তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না।

অপর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ‘আপনারা জানেন একটি আলোচিত মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। তারপরে আমাদেরকে ২২ তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল। আজকে পুলিশ দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত পুলিশ প্রতিবেদন আদালতে জমাদান করেছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি করা হয়।

যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাইয়ের ৯ তারিখ থেকে ১৪ আগস্ট পর্যন্ত উনি কানাডা অবস্থান করছিলেন। সেই মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে উনার জামিন মঞ্জুর করেছেন। এ জামিনটা দেওয়া হয়েছে এ মামলার সম্পূর্ণ প্রতিবেদন পুলিশ যতদিন দাখিল না করবেন ততদিন পর্যন্ত জামিন রয়েছে।’

উল্লেখ্য, রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর