বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৫:১৬

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

বুধবার (২১ মে) সকালে সদর উপজেলার জকসিন এলাকার পোদ্দার বাজার সড়ক সংলগ্ন খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, জসসিন-পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছেড়া খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিদাশ জানান, বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর