শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কানের রেড কার্পেটে ডেবিউ

লক্ষ গোলাপ পাপড়ি আর ‘কালো টিকা’র সঙ্গে নজর কাড়লেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১২:৫৬

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অবশেষে তার কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন। লক্ষ গোলাপ পাপড়ি আর ‘কালো টিকা’র সঙ্গে কানের রেড কার্পেটে ডেবিউ করলেন বলিউডের বার্বিডল আলিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদেশি পোশাকে কানের আসর মাতিয়েছেন আলিয়া ভাট। সঙ্গে ক্যামেরায় পোজ দেওয়ার সময় তার বাম কানের পেছনের কালো টিকা নজর কাড়তে ভুল করেনি। কালা টিকা ঐতিহ্যগতভাবে খারাপ নজর তাড়ানোর জন্য ব্যবহৃত হয়।

এর আগে আলিয়া ভাট ২০২৪ সালের মেট গালায় ঐতিহ্যবাহী ডট টিকা পরেছিলেন।

যাই হোক ৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আলিয়া নিজেকে সাজিয়েছিলেন ডিজাইনার ডয়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। পেলব গোলাপিরঙা করসেট গাউন।

আর সেখানে যেন উষ্ণতার আলিঙ্গনে লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। পাতলা, নরম কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে।

সঙ্গে তার মানানসই রূপটান ও এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। আর এতেই লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা।

আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।

হালকা গোলাপিরঙা গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর