শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নজরুল কনসার্ট বিকেলে, গাইবে ১০ ব্যান্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৪:৫৪

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত হবে নজরুল কনসার্ট। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তার উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে তৈরি করা হয়েছে একটি অ্যালবাম। সেটার প্রকাশনা এবং গানগুলো তারুণ্যের মধ্যে নতুনভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই কনসার্ট। প্রাথমিকভাবে কনসার্টটির তারিখ ছিল ৩০ মে।

তবে এদিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, তাই এক দিন পিছিয়ে আজ শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় শুরু হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’। চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শক-শ্রোতারা বিনামূল্যে কনসার্ট উপভোগ করতে পারবেন।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, চব্বিশের গণঅভ্যুথানে নজরুল গান, কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নজরুল আমাদের সাহস যুগিয়েছেন। এই কনসার্টের মধ্যদিয়ে নজরুলকে স্মরণ করা হবে। একইসঙ্গে আমরা নজরুলের উদ্দীপনামূলক গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। নজরুলের সাহিত্য সম্ভারের সঙ্গে তরুণদের আরও সম্পৃক্ত করার পরিকল্পনা থেকে এই আয়োজন করা হচ্ছে।

নজরুল ইন্সটিটিউট জানিয়েছে, নজরুলের গান নিয়ে তৈরি অ্যালবামটির ১০ গান গেয়েছে দেশের ১০টি ব্যান্ড। সেই ব্যান্ডগুলোই গাইবে কনসার্টে। এগুলো হলো—ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, ব্ল্যাক, ডিফারেন্ট টাচ, শিরোনামহীন, এমএনবি, রেবেল ও এফ মাইনর।

এ ছাড়া অনুষ্ঠানে থাকবে নজরুলের কবিতা আবৃত্তিও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর