বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হাত দিয়ে গোল করার চেষ্টা, লাল কার্ড দেখলেন নেইমার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১২:০০

চোটের কবল কাটিয়ে বহু প্রতীক্ষার পর মাঠে ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা মোটেও সুখকর হলো না নেইমারের জন্য। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সেরি আ’র একাদশ রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে মাঠে নামেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

তবে ফিরে এসেই বড়সড় এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

সান্তোসের হোম ভেন্যুতে ম্যাচটি শুরু করেন নেইমার। কিন্তু ৭৫তম মিনিটে ‘হ্যান্ড অব গড’ কাণ্ডে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে। একটি ক্রসে হেড করতে ব্যর্থ হয়ে হাত দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন তিনি। এমন কাণ্ডের জন্য রেফারি দাভি দে অলিভেইরা লাসার্দা দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন। এর আগে প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখে ফেলেছিলেন নেইমার।

এই লাল কার্ড তার পেশাদার ক্যারিয়ারের পঞ্চদশ, এবং সান্তোসে ফেরার পর প্রথম। সবশেষ ২০২১ সালে পিএসজির হয়ে লিলের বিপক্ষে থিয়াগো জালোকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেছিলেন তিনি।

ম্যাচটিতে নেইমারের বিদায়ের পর দারুণভাবে সুযোগ কাজে লাগায় বোতাফোগো। জাইরের পাস থেকে আর্থুর একমাত্র গোলটি করেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এখন পর্যন্ত চলতি মৌসুমে চারটি ম্যাচ খেলেছেন নেইমার, কিন্তু গোল কিংবা অ্যাসিস্ট কিছুই যোগ হয়নি তার নামের পাশে। এর ওপর, লাল কার্ডের কারণে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে। যার মানে, ১২ জুন ফোর্তালেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর