শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিশুকে সবজি খাওয়াবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৭:৩০

শিশুরা সাধারণত সবজি খেতে অনীহা দেখায়। কিন্তু সবজি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

এতে ভিটামিন, মিনারেল, আমিষ, ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণ থাকে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

সবজি হজমে সহায়তা করে, ক্ষুধা বাড়ায়, লালাগ্রন্থির কার্যক্ষমতা উন্নত করে এবং গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখে। তাই শিশুর প্রতিদিনের খাবারের সঙ্গে ভাত, রুটি, মাছ-মাংস ও ডালের পাশাপাশি সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

তবে শিশুকে সবজি খাওয়ানো সহজ নয়। এজন্য দরকার কৌশল এবং রান্নায় বৈচিত্র্য। নিচে কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হলো- শিশুর পছন্দমতো সবজি রান্না করুন। প্রয়োজনে সবজির সঙ্গে মুরগির মাংস মেশান।

একাধিক রঙের সবজি রান্নায় ব্যবহার করুন। মাঝে মাঝে কর্নফ্লাওয়ার ও ডিম মেশানো যেতে পারে। সবজি দিয়ে কাটলেট বা বার্গারের মতো খাবার তৈরি করুন, যা শিশুকে আকর্ষণ করবে।

শিশু সাধারণত ঝাল পছন্দ করে না, তাই রান্নার শেষে সবজিতে সামান্য চিনি মিশিয়ে দিতে পারেন। সবজি কেনার সময় সতর্ক থাকুন, যেন সবজি তরতাজা হয়। সবজি দ্রুত রান্না করুন, কেনার পর বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবেন না।

ধোয়ার সময় সবজিকে বেশি সময় পানিতে ভিজিয়ে রাখা থেকে বিরত থাকুন, এতে পুষ্টিগুণ নষ্ট হতে পারে। তাহলে, আজ থেকেই শুরু করুন শিশুকে সবজি খাওয়ার আনন্দময় অভিযান!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর