বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিশু লামিয়া হত্যা

আওয়ামী লীগ নেত্রীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

মোঃ রায়হান আলী, শাহজাদপুর, সিরাজগঞ্জ

প্রকাশিত:
৪ জুন ২০২৫, ১৮:৩৩

সিরাজগঞ্জসিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পরিত্যক্ত বাড়ির সেপ্টিক ট্যাংক থেকে ছয় বছর বয়সী এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম লামিয়া। সে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের গার্মেন্টস শ্রমিক নাজিম ও মিনার মেয়ে। বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কর্মরত থাকায় লামিয়া স্থানীয়ভাবে তার নানা আব্দুর রশীদের বাড়িতে থাকত।

৩ জুন (মঙ্গলবার) বিকেলে আব্দুর রশীদের বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় ওইদিন রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা।

এরপর শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলীর নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালায়। অভিযান চলাকালে ভোর ৪টার দিকে বিন্নাদাইর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপ্টিক ট্যাংক থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মো. আছলাম আলী জানান, নিহত লামিয়ার মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল এবং সে ছিল নগ্ন অবস্থায়। তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে ধর্ষণের শিকার হতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানান ওসি।

পুলিশ জানিয়েছে, যেখানে শিশুটির লাশ পাওয়া গেছে, সেটি আওয়ামী লীগ নেত্রী রূপার বাড়ি ছিল। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রূপা বাড়িটি ছেড়ে পালিয়ে যান। তারপর থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং মাদকসেবী ও অপরাধীদের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

পুলিশ পরিত্যক্ত ওই বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কনডম, মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান ও তদন্ত কার্যক্রম চলছে। এই নির্মম ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর