শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসিপ্লিন মানলেই নিয়ন্ত্রণে থাকবে যানজট-আইনশৃঙ্খলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ জুন ২০২৫, ১৬:৩৬

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবাই নিয়ম মেনে চললে এবং ধৈর্য ধরে চলাফেরা করলে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি-উভয়ই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যদি সবাই নিয়ম মানে, শৃঙ্খলার সঙ্গে চলাফেরা করে এবং একে অপরকে সহযোগিতা করে, তাহলে রাস্তাঘাটে শৃঙ্খলা নিশ্চিত হবে। যানজটও থাকবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকবে।

কোরবানির পশুর ট্রাক চলাচল, যাত্রীদের যাতায়াত এবং পথচারীদের রাস্তা পারাপারে সবার সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভাড়া সংক্রান্ত বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, সরকার নির্ধারিত চার্ট অনুযায়ীই পরিবহনগুলো ভাড়া আদায় করছে। এ পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

উপদেষ্টা আরও জানান, ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক কোরবানির পশুবাহী ট্রাক প্রবেশ করছে। সঙ্গে রয়েছে বৃষ্টিও। ফলে ঢাকার প্রবেশ ও বাহিরের পথে কিছুটা যানজট দেখা দিলেও, ট্রাফিক বিভাগ পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে।

এ সময় তিনি বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ভাড়া সংক্রান্ত অভিযোগ শোনেন। যাত্রীরা ভাড়ার হার ও পরিবহন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

পরে গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, এবার হাটের ব্যবস্থাপনা অনেক ভালো। পশুর দামও তুলনামূলকভাবে যৌক্তিক। ক্রেতারা সুবিধা পাচ্ছেন।

এরপর রাজধানীর মিরপুর, কাফরুল থানা এবং মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিটও পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর