বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১৪:১৯

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিবাসন নীতির কঠোর প্রয়োগের ধারাবাহিকতায় রোববার (৮ জুন) দেশটি থেকে আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। 

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর কাজ এখনো চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় একটি স্পেশাল ফ্লাইটে (OAE-3331) করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৪২ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ফেরত আসা অবৈধ ২৪ জনের সব নথিপত্র ঠিক থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা বাড়ি ফিরে যান। কিন্তু ফেরত আসা বাকি ১৮ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূতাবাস ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মধ্যে আলোচনা সাপেক্ষে জিডি করার পর তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং তারা রাত ১০টার পর বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প ক্ষমতায় আসার পর কয়েক ধাপে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। সর্বশেষ গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ৫ অবৈধ অভিবাসীকে ঢাকায় পাঠায় যুক্তরাষ্ট্র।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর