বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে ৬ ঝুটের গুদামে আগুনে পুড়ে গেছে সব মালামাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১৬:৫৯

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় কারখানার ছয়টি ঝুটের (পরিত্যক্ত মালামাল) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মহানগরীর আমবাগ এলাকায় বেশ কয়েকজন ঝুট ব্যবসায়ীর গুদাম রয়েছে। সেই গুদাম থেকেই ব্যবসায়ীরা মালামাল বাছাই করে টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। সোমবার বেলা একটার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী হেলাল উদ্দিনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশাপাশি থাকা ফারুক হোসেন, মো. রাসেল, আহমদ আলী ও মামুন মিয়ার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনে পাঁচটি গুদাম পুড়ে শেষ হয়ে গেছে। একটি গুদামে আগুন জ্বলছে, সেটি নিয়ন্ত্রণে আনতে তাঁরা কাজ করছেন। ঘটনাস্থলের আশপাশে ২০ থেকে ২২টি ঝুট মালামালের গুদাম আছে। তাঁরা আশা করছেন, বাকিগুলো রক্ষা করা সম্ভব হবে।

মোহাম্মদ মামুন বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

স্থানীয় বাসিন্দা আবদুল আলিম বলেন, কোনাবাড়ীর আমবাগসহ আশপাশের এলাকায় অপরিকল্পিতভাবে ঝুটের মালের গুদাম করা হয়েছে। যেগুলোতে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। প্রায়ই এসব গুদামে আগুনের ঘটনা ঘটছে। তাদের কারণে স্থানীয় বাসিন্দারা ঝুঁকির মধ্যে থাকেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর