শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৫:০৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সুন্নতে খতনা অনুষ্ঠানে মধ্যরাত পর্যন্ত সাউন্ড বক্স বাজিয়ে নাচগানকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষ সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

রবিবার (৯ জুন) দিনগত মধ্যরাত ১টা দকে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন হামিরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাতুব্বর।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইমরান মুন্সীর ছেলে আবুসা(৫) এর সুন্নতে খাতনার অনুষ্ঠান আজ সোমবার(৯জুন) দুপুরে। সেই অনুষ্ঠান উপলক্ষে একদিন আগে থেকে শিল্পী ভাড়ায় এনে ড্যাকসেট বাজিয়ে উচ্চস্বরে নাচ গানের আয়োজন করেন তারা। রাতভর অশ্লীল আয়োজনে গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় প্রতিবেশী ছোট হামিরদী গ্রামের কয়েকজন ছেলেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। সেই জের ধরে ২ গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর আহত আরিফ মৃধা(৪০), সোলেমান মাতুব্বর(২৫), আলম মৃধা(৩২), লিটন মিয়া(৬৫) এদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে হাবিব শেখ(৪২), আশরাফুল মোল্লা(২১), জাহিদ খালাসী(২২), রুহুল মাতুব্বর(২৮), নিরব(২১), রিদয়(২০), নয়ন(২০) এদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, গাজীপুর কাশেমপুর কারাগারের এক কারারক্ষীর ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে শিল্পী এনে গান বাজনার আয়োজন করেন সেখানে ছোট ছোট ছেলেদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে গ্রামে গ্রামে সংঘর্ষ হয়, সেখানে ১৫ থেকে ২০ জন আহত হয়েছে, দুই তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর