শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যুক্তরাজ্যে ড. ইউনূসের প্রথম দিনের কর্মসূচিতে যা রয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৮:০৮

যুক্তরাজ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার চারদিনব্যাপী সফরের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মঙ্গলবার (১০ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ১২টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। দুপুর সাড়ে ১২টায় মেনজিস অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

এদিন দুপুর ২টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক এবং বিকেল ৫টায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে সোমবার রাত সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইট যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

জানা গেছে, এ সফরে মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে প্রধান উপদেষ্টাকে। এছাড়া দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর