বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৯:২০

ফরিদপুরের ভাঙ্গায় জমি বিক্রির কথা বলে টাকা টাকা নিয়ে পরবর্তীতে জমি না দেওয়ায় ও জমির বায়নার টাকা ফেরত না দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 
 
সোমবার(১৬ জুন) গভীর রাতে আসামি সৈয়দ ওমর আলীকে(৫৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।  
 
গ্রেফতারকৃত আসামী ভাংগা পৌরসভার নওপাড়া গ্রামের মৃত সৈয়দ মর্তুজার ছেলে। 
 
মামলার বিবরনীতে জানা যায়, সৈয়দ ওমর আলী তার মালিকানাধীন ২৮নং নওপাড়া মৌজার ২৮২২ নং খতিয়ানের ১৩৯১/১, ১৭১৮ দাগের ১ শতাংশ জমি বিক্রির কথা বলে ওই এলাকার হায়দার মিয়ার ছেলে রনি মিয়ার কাছ থেকে  নগদ ২ লক্ষ টাকা ও ১ লক্ষ ৬৫ হাজার টাকার একটি ব্যাংক চেক নেয়। কিন্ত টাকা নেওয়ার পরে জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা করে এবং পরবর্তীতে সেই জমি অন্যত্র বিক্রি করে দেয়। এই ঘটনা জানার পরে ভুক্তভোগী  রনি মিয়া টাকা ফেরত চাইলে ওমর আলী টাকা দিতে অস্বীকৃতি জানায়। 
 
এঘটনায় ভুক্তভোগী রনি মিয়া নিরুপায় হয়ে বিগত ২২/০৮/২০২৪ইং তারিখে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে আসামি সৈয়দ ওমর আলীর নামে প্রতারণা মামলা(মামলা নং-সিআর ৫৩৪/২৪) দায়ের করে। মামলায় আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার(১৬ জুন) রাতে আসামি সৈয়দ ওমর আলীকে গ্রেফতার করে পুলিশ। 
 
এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ ওমর আলীকে গ্রেফতার করে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর