শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সব ছেড়ে আত্মশুদ্ধির পথে হাঁটছেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৫:২৩

গ্ল্যামার, বিতর্ক আর ব্যস্ততার জগৎ থেকে নিজেকে সরিয়ে এবার আত্মশুদ্ধির পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ফাইভ’-এর প্রচারে ব্যস্ত থাকার মাঝেও অভিনেত্রীর এই বদলে যাওয়া অনেককেই চমকে দিয়েছে।

চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে এসেছেন জ্যাকুলিন। সেই অধ্যায় যেন এখন অতীত। এবার জীবনের নতুন দিশা খুঁজতে তিনি আশ্রয় নিয়েছেন আধ্যাত্মিকতার আশীর্বাদে।

জানা গেছে, পার্থিব প্রলোভন ও বিতর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে জ্যাকুলিন সম্প্রতি পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে পৌঁছে আশ্রয় নিয়েছেন বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের আশ্রমে। গুরুর সঙ্গে সাক্ষাৎ করে শান্তি ও আলোর সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্রমে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন জ্যাকুলিন। ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছে। গুরুদেব, আলোর পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”

ছবিগুলোতে দেখা যায়, জ্যাকুলিনের পরনে গোলাপি সালোয়ার-কামিজ। নেই গ্ল্যামার বা প্রসাধনের ঝলক। একেবারে সাদামাটা লুকে তিনি উপস্থিত হয়েছেন গুরুর দর্শনে, পুরোটা সময় ছিলেন মনোযোগী ও শান্তচেতা।

আশ্রমে শুধু আধ্যাত্মিক চর্চাই নয়, প্রাণীদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি। বাছুর, ঘোড়া, হাতি, এমনকি ষাঁড়ের সঙ্গেও তাঁকে দেখা গেছে আনন্দঘন মুহূর্তে। পাশাপাশি আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, যেগুলো অনুরাগীদের মনে প্রশান্তি ছড়িয়েছে।

ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে জ্যাকুলিনের এই নতুন যাত্রা যেন নিজেকে ফিরে পাওয়ার এক নিঃশব্দ প্রতিবাদ। বলিউডের আলোঝলমেলা জগতের বাইরে এমন এক সাদা-ধবধবে বাস্তবতা, যা দর্শকদের সামনে তুলে ধরছে এক ভিন্নতর জ্যাকুলিন ফার্নান্ডেজকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর