শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এরদোয়ান

নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৮:১৯

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের ওপর চলমান আক্রমণের নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানের শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

বুধবার (১৮ জুন) পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এরদোগান বলেন, গাজা থেকে আমরা দেখছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি এবং ভিডিওগুলো তার তুলনায় ম্লান। নেতানিয়াহু গণহত্যার অপরাধে অত্যাচারী হিটলারকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন।

এরদোগান বলেন, কেবল ইরানের বিরুদ্ধেই নয় - গাজা, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের বিরুদ্ধেও অমানবিক আগ্রাসন বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তুরস্ক। আমরা সম্ভব নেতিবাচক উন্নয়ন এবং পরিস্থিতির জন্য প্রস্তুত।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আর এক্স-পস্টে এরদোয়ানের উদ্দেশে বলেন, 'সুলতান, তার নিজের চোখে, আরেকটি উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি অব্যাহত রেখেছেন।'

গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের মাটিতে বোমা হামলা শুরু করে। ইহুদিবাদী সরকারের দাবি, তেহরান পারমাণবিক বোমা তৈরির কাজ শেষ করার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইরানে আক্রমণের জবাবে তাৎক্ষণিকভাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার আইনি অধিকার রয়েছে। তিনি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে 'ডাকাতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ'-এর অভিযোগ করেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি গতকাল বুধবার বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

রাশিয়া ইসরায়েলি আক্রমণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে এবং সতর্ক করে দিয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা 'পারমাণবিক বিপর্যয়' ডেকে আনতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করে আসছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর