বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সড়ক প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১২:১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন SIBE-NIMC প্রকল্পের আওতায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক পাঁচদিন ব্যাপি (১৮-২২ জুন) প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুর ৩টার দিকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহম্মদ হিরুজ্জামান (এনডিসি), মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় গণমাধ্যম ইনিস্টিউট।

এর আগে ১৮ জুন ২০২৫, প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহম্মদ হিরুজ্জামান বলেন, রাষ্ট্রের ৪র্থ স্থম্ভ হিসাবে গণমাধ্যম নিরাপদ সড়ক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংবাদিকগণ তাদের মেধা, মনন ও পেশাদারিত্ব দিয়ে সড়ক বিষয়ক রিপোর্টিংএ নতুনত্ব নিয়ে আসবেন এবং জনকল্যাণে অনুসন্ধানী সাংবাদিকতায় দৃষ্ঠান্ত স্থাপন করবেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, একসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এবং জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণার্থীবৃন্দ অনুশীলন রিপোর্টিং করেন ও নিরাপদ সড়ক বিষয়ক গবেষণা রিভিউ করেন। একক ও দলীয় উপস্থাপনা, তাত্ত্বিক ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিখন প্রক্রিয়ায় স্বতঃস্ফুর্তভাবে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী হিসেবে দেশের বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ উপদেষ্টা ড. মো: মারুফ নাওয়াজ (পরিচালক প্রশিক্ষণ অনুষ্ঠান), প্রশিক্ষণ পরিচালক- মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক, সুমনা পারভীন ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর