বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নগর ভবনে কার্যক্রম শুরু, আসেননি প্রশাসক-প্রকৌশলীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৩:৪০

টানা ৪০ দিনের মাথায় সোমবার (২৩ জুন) খুলে দেওয়া হয়েছে নগর ভবনের মূল ফটক। আবারও শুরু হয়েছে সেবা কার্যক্রম।

সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও আসেননি প্রশাসক ও প্রকৌশলীরা।

এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল থেকে নগর ভবনের সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি কর্মীরা। তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগর ভবনে সেবা চালু হলেও প্রথম দিনে তেমন ভিড় ছিল না। যারা এসেছেন তারা খুব সহজেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন। এতে সেবাপ্রত্যাশীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা হয়। মিরপুরের বাসিন্দা আরিফ তরফদার বলেন, ‘ছেলের লাইসেন্স হস্তান্তরের জন্য এসেছিলাম। খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে দিয়েছে। আমরা কৃতজ্ঞ। ’

শুক্রাবাদের আয়েশা বেগম বলেন, ‘আমি হোল্ডিং ট্যাক্স জমা দিতে এসেছিলাম। খুব দ্রুত কাজ হয়ে গেছে। এত দ্রুত সেবা পেয়ে খুব খুশি। ’

বাসাবো থেকে আসা মানছুরা বলেন, ‘নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় বেশ সমস্যায় পড়েছিলাম। বাবার অসুস্থতার কারণে একটি অনুদানের টাকা জমা ছিল। আজ আবার আবেদন জমা দিলাম। স্যারেরা বলেছেন, কয়েক দিনের মধ্যেই টাকা পেয়ে যাব। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। ’

প্রসঙ্গত, গত ২৭ মার্চ আদালত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়। গেজেট স্থগিত চেয়ে রিট করা হলে সেটি খারিজ হয়। পরে আপিল করলেও সেখান থেকেও রিট খারিজ হয়। তবে এখনো পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি।

এরপর গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’র ব্যানারে আন্দোলন শুরু করেন ইশরাকের সমর্থকরা। ওইদিনই নগর ভবনের মূল ফটকে তালা দেওয়া হয় এবং বন্ধ হয়ে যায় সব কার্যক্রম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর