বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সান্তোসে নতুন চুক্তি নেইমারের, লক্ষ্য বিশ্বকাপে খেলার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৫:৪২

বিশ্বকাপ সামনে রেখে আবারও ফর্মে ফেরার লক্ষ্য নেইমারের। সেই লক্ষ্যেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি আরও বাড়ালেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের শেষ পর্যন্ত সান্তোসেই থাকবেন নেইমার।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হৃদয় দিয়ে নিয়েছি। সান্তোস শুধু আমার দল না, এটা আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস আর আমার জীবন।’

নেইমারের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোস থেকেই। এরপর বার্সেলোনা ও পিএসজিতে খেলার পর তিনি সৌদি আরবের আল-হিলালে যোগ দেন। তবে ইনজুরির কারণে সেখানে প্রায় দেড় বছরে মাত্র ৭টি ম্যাচ খেলতে পারেন।

চোটগ্রস্ত সেই সময়ের পর জানুয়ারিতে তিনি আবার ফিরে আসেন নিজের ঘরের ক্লাবে। প্রথমে তার সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি হয়েছিল, পরে সেটি আরও ছয় মাস বাড়ানো হলো এবার।

তবে ব্রাজিলে ফিরে এসেও চোট পিছু ছাড়েনি নেইমারের। সান্তোসের হয়ে পাঁচ মাসে ১২টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন তিনটি। সর্বশেষ ম্যাচে বোটাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করে দ্বিতীয় হলুদ কার্ড পান এবং মাঠ ছাড়তে হয় তাকে।

এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে ১২ ম্যাচ শেষে সান্তোস এখন অবনমন অঞ্চলের একটু ওপরে আছে। স্রেফ গোল ব্যবধানে টিকে আছে তারা।

নেইমারের মাঠের বাইরে জীবন নিয়েও সমালোচনা থেমে নেই। ইনজুরি থাকার পরও তিনি অংশ নেন রিও কার্নিভালে, এমনকি সাতজনের দলের ‘কিংস লিগ’ নামক প্রদর্শনী ম্যাচেও খেলতে দেখা গেছে তাকে।

তবে জাতীয় দলের জন্য এখনো বড় ভরসা তিনি। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার, পেলের চেয়ে দুই গোল বেশি। কিন্তু বিশ্বকাপে সেই কাঙ্ক্ষিত শিরোপা এখনো অধরাই রয়ে গেছে তার জন্য।

চলতি বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন নেইমার। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ মুহূর্তে ছিটকে পড়েন। নতুন কোচ কার্লো আনচেলত্তি মে মাসে তার প্রথম স্কোয়াড ঘোষণা করেন, সেখানে ছিলেন না নেইমার। সান্তোসে থেকে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন তিনি। তার চোখ এখন ২০২৬ বিশ্বকাপে—যেখানে হয়তো শেষবারের মতো ব্রাজিলের জার্সিতে বড় মঞ্চে দেখা যেতে পারে তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর