বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঢাকার ৩ এলাকায় চলবে বুয়েটের নকশায় তৈরি ই-রিকশা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৭:০৩

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশায় তৈরি ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু হতে যাচ্ছে ঢাকায়। প্রাথমিকভাবে তিনটি রুটে চালু হবে এই রিকশা। যা আগামী আগস্ট থেকেই ঢাকার রাস্তায় দেখা যাবে।

আজ (২৮ জুন) শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন রিকশার চালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

যেখানে জানানো হয়, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় বুয়েটের নকশায় তৈরি ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু হতে যাচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে যেমন রিকশা চলে, তেমনটি থাকবে না। প্রতিটি এলাকার জন্য নির্দিষ্ট সংখ্যক রিকশা নির্ধারণ করে দেওয়া হবে। আমরা নিশ্চিত করতে চাই, চালকেরা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নতুন নকশার এই রিকশাগুলো আগামী আগস্টের শুরু থেকেই রাস্তায় নামবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘এই উদ্যোগের আওতায় এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

এসব রিকশার জন্য নির্ধারিত চার্জিং স্টেশন তৈরির কাজ চলছে। শুধু অনুমোদিত পয়েন্ট থেকেই যেন রিকশাগুলো চার্জ দেওয়া হয়, তা নিশ্চিত করা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর