বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পরিবেশ উপদেষ্টা

পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৪:১৭

মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এছাড়াও দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে, পাশাপাশি জিরো সয়েল, নো ব্রিক ফিল্ডসহ এয়ার কোয়ালিটি নিয়ে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি। এছাড়া নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, গোটা দেশে রান্নার জন্য জ্বালানি ক্লিন হতে হবে। এ ক্ষেত্রে এলপিজি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা ট্যাক্স পলিসি এডজাস্ট করার পরামর্শ দিচ্ছেন। এ জন্য ইতোমধ্যে এয়ার পিউরিফাইয়ের ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে বেস্ট প্রজেক্ট, বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প এবং জাইকার একটি প্রকল্প আনা হচ্ছে; যাতে করে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট করা যায়। এদিকে ইটভাটার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ঢাকার আশেপাশের কোন এলাকাগুলোতে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করলে ঢাকার দিকে আর এই বাতাস আসবে না। বালু ও সিমেন্টের বস্তা খোলা আসে। এগুলো খোলা অবস্থায় আনা যাবে না। তবে খোলা আনতে সমস্যা হলে কাভার্ড ভ্যানে আনতে হবে। জিরো সয়েল, নো ব্রিক ফিল্ড জোন একদিনে করা সম্ভব না। তবে কাজটা আমরা শুরু করে দিতে চাই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর