বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চিফ প্রসিকিউটর

হাসিনার বিচারে যত সময় প্রয়োজন সেই গতিতেই এগোচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৬:২৭

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে এগোচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি। এতে কতদিন সময় লাগছে, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর